দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে নিশ্চিত হাম রোগে এবং বাকি ৫ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, ১২ এপ্রিল সকাল ৮টা থেকে ১৩ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত এই হিসাব ধরা হয়েছে।
একই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৭২৯ শিশু। এছাড়া নতুন করে হাম শনাক্ত হয়েছে ৮২ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম আক্রান্ত হয়ে মোট ৩০ শিশুর মৃত্যু হয়েছে। আর একই সময়ে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৫৬ শিশুর।
এ ছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসা ১৭ হাজার ২৪ জনের মধ্যে ভর্তি হয়েছে ১০ হাজার ৯৫৪ জন। তাদের মধ্যে ২ হাজার ৭২১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮ হাজার ৩৬৯ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২ শিশু ঢাকা বিভাগের বাসিন্দা। আর উপসর্গ নিয়ে মারা যাওয়া ৫ শিশুর মধ্যে ৪ জন ঢাকা বিভাগের এবং ১ জন রাজশাহী বিভাগের।
এ সময়ে সর্বোচ্চ ৭৬ জনের হাম শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। রাজশাহী বিভাগে শনাক্ত হয়েছে ৪ জন এবং চট্টগ্রাম বিভাগে ২ জন। অন্যান্য বিভাগে নতুন করে কোনো রোগী শনাক্ত হয়নি।
এমএস/